ভাতিজার পিটুনিতে প্রাণ গেলো বৃদ্ধ চাচার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ মার্চ ২০২৫, ১৪:২৩আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১৪:২৩

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মো. আমজাদ আলী (৭৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (১৬ মার্চ) রাতে সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমজাদ আলী ভূইশ্বর গ্রামের পাতার হাটি এলাকার মৃত মোগল আলীর ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও নিহত পরিবারের সূত্রে জানা যায়, আমজাদ আলীর ভাই আহম্মদ আলীর ছেলে আব্দুর রহমানের সঙ্গে তার আপন ছোট ভাই মন্নাফ মিয়ার জায়গাজমি-সহ পারিবারিক নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। রবিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে ফের আব্দুর রহমান ও মন্নাফের মধ্যে ঝগড়া হয়। ঘটনা জানতে পেরে রাতে চাচা আমজাদ আলী তার ভাতিজা আব্দুর রহমানের কাছে ঝগড়ার বিষয়ে জানতে চায়। এতে আব্দুর রহমান ক্ষুব্ধ হয়। একপর্যায়ে আব্দুর রহমান ও তার শ্যালক রুবেল, কালা মিয়াসহ বেশ কয়েকজন আমজাদ আলীকে পিটিয়ে আহত করেন। এতে আমজাদ আলী গুরুতর আহত হলে তাকে প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্যে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

ঘটনা সম্পর্কে জানতে চাইলে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বলেন, ‘আমজাদ আলী নামের ওই বৃদ্ধকে পিটিয়ে হত্যার কথা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রাখা আছে। অভিযোগসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম