৪ সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টা, যুবক আটক

রাঙামাটি প্রতিনিধি
১৯ মার্চ ২০২৫, ১৫:৫৭আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১৫:৫৭

রাঙামাটির লংগদুতে চার সন্তানের জননীকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয় এক বখাটে মোটরসাইকেল চালককে গ্রেফতার করেছে পুলিশ। আটক সোহাগ (৩৮) লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের মুর্শিদাবাদ এলাকার আবুল কাশেমের ছেলে।

ঘটনাটি গত সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় ঘটেছে। তবে পরিবারের দেওয়া অভিযোগে মঙ্গলবার (১৮ মার্চ) রাতে সোহাগকে গ্রেফতার করে পুলিশ।

ভুক্তভোগী জানান, ঘটনার দিন সন্ধ্যায় তার নিজের বাড়ি থেকে তার ভাইয়ের মেয়েকে নিয়ে ভাইয়ের বাসায় যাচ্ছিলেন। ভাইয়ের মেয়েকে তার বাসায় রেখে ধান ক্ষেত দিয়ে আসার সময় পেছন থেকে বখাটে সোহাগ ভিকটিমের চোখে মুখে চেপে ধরে মুখে ওড়না পেঁচিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে আশপাশের লোকজন এসে উদ্ধার করেন।

ভিকটিমের স্বামী বলেন, ঘটনার সময় আমি বাজারে ছিলাম। খবর পেয়ে বাসায় গিয়ে দেখি, আমার পরিবারের অবস্থা খারাপ। সারাদিন রোজা রেখেছে, পরে মানসিকভাবে ভেঙ্গে পড়ে এবং জ্ঞান হারিয়ে ফেলছে বারবার। তখন স্থানীয় ফার্মেসিতে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য লংগদু সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আমি সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার চাই।

লংগদু থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিকটিম এবং তার পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। আসামিকে রাতের মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাকে আদালতে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
ছাত্রকে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার