‘ধর্ষণের শিকার’ সপ্তম শ্রেণির সেই ছাত্রীর লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি
০৭ মে ২০২৫, ২১:১৭ আপডেট : ০৭ মে ২০২৫, ২১:১৭

ফরিদপুরের সালথায় সপ্তম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সম্প্রতি ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছিল। বুধবার (৭ মে) সকাল ১০টার দিকে উপজেলার নিজ বসতঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

সালথা থানা পুলিশ জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে পার্শ্ববর্তী ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের প্রতাপপুর গ্রামের সোহেল রানা (২২)। ভুক্তভোগীর মা প্রবাসে থাকেন। আর বাবা ও ভাই জীবিকার তাগিদে বিভিন্ন এলাকায় গিয়ে দিনমজুরের কাজ করেন। গত ১৪ মার্চ ওই কিশোরী বাড়িতে একা ছিল। এই সুযোগে বখাটে সোহেল বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে।

ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সালথা থানায় একটি মামলা করেন। মামলার পর গত ২০ এপ্রিল দিবাগত রাতে পটুয়াখালী থেকে অভিযুক্ত সোহেলকে গ্রেফতার করে র‌্যাব। বর্তমানে আসামি কারাগারে রয়েছে।

ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, অভিযুক্ত সোহেল গ্রেফতার হওয়ার পরও উভয় পরিবার মীমাংসার চেষ্টা করে। ঘটনার পর ভেঙে পড়ে ভুক্তভোগী। বুধবার সকালে নিজ ঘরে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

সালথা থানার ওসি আতাউর রহমান বলেন, ধর্ষণের শিকার কিশোরীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, অভিযুক্ত সোহেলের সঙ্গেই বিয়ের প্রস্তাব দিয়েছিল ভুক্তভোগীর পরিবার। এতে অভিযুক্তের পরিবার রাজি না হওয়ায় অভিমান করে গলায় ফাঁস দিয়ে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
দুই লাখ টাকায় শিশু বিক্রির অভিযোগ বাবা-দাদার বিরুদ্ধে
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
স্বামীকে বেঁধে নারীকে ধর্ষণ, দুই আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি