কবরস্থানে মাটি ফেলা নিয়ে বিরোধ, মারধরে আওয়ামী লীগ নেতার মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
২০ মার্চ ২০২৫, ১৭:৫৯আপডেট : ২০ মার্চ ২০২৫, ১৭:৫৯

কুমিল্লার মুরাদনগরে পারিবারিক কবরস্থানের মালিকানা ও মাটি ফেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে দুই পক্ষের ধস্তাধস্তির সময় আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানার চাপিতলা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত কাহারুল মুন্সী (৫৫) চাপিতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও চাপিতলা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চাপিতলা গ্রামের মুন্সী বাড়ির পারিবারিক কবরস্থান নিয়ে কাহারুল মুন্সীর সঙ্গে তার চাচা জীবন মুন্সী ও জাহাঙ্গীর মুন্সীর পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। ওই কবরস্থানের পাশে বর্তমানে খাল খননকাজ চলছে। খালের কিছু মাটি কবরস্থানে দেওয়ার জন্য ঠিকাদারকে অনুরোধ করেন কাহারুল মুন্সী। তার অনুরোধে বুধবার রাতে কবরস্থানে মাটি দেওয়া হবে—এমন খবর পেয়ে জীবন মুন্সী ও জাহাঙ্গীর মুন্সী কবরস্থানের কাছে যান। এ সময় কাহারুল মুন্সীর সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মাঝে ধস্তাধস্তি ও পাল্টাপাল্টি কিলঘুষির ঘটনা ঘটে। কিলঘুষিতে কাহারুল মুন্সী আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাপিতলা এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর দেখে সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, ‌‘পারিবারিক কবরস্থানে মাটি ফেলা নিয়ে বিরোধে ওই আওয়ামী লীগ নেতা খুন হয়েছেন। এখানে রাজনৈতিক কোনও বিষয় নেই। এ ঘটনায় এখনও থানায় মামলা হয়নি। ঘটনায় জড়িতরা পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

 

/এএম/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী