মিয়ানমার থেকে ছোড়া গুলিতে ২ বাংলাদেশি আহত

বান্দরবান প্রতিনিধি
২২ মার্চ ২০২৫, ১২:৫৯আপডেট : ২২ মার্চ ২০২৫, ১২:৫৯

বান্দরবানের তমব্রু সীমান্তের মিয়ানমার অভ্যন্তরে আরকান আর্মির দখল  স্থান থেকে ছোড়া গুলিতে দুই বাংলাদেশি আহত হ‌য়ে‌ছেন। শুক্রবার (২১ মার্চ) রাত ১২টার দি‌কে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- নুরুল কবিরের ছেলে জাহাঙ্গীর (১৯) ও আব্দুল হাকিমের ছেলে হোসাইন। তারা দুই জনই নাইক্ষ‌্যংছ‌ড়ির ঘুমধুমের বাসিন্দা।

স্থানীয়রা জানান, কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ তমব্রু বিওপির সীমান্ত পিলার-৩৪-৩৫ এর মধ্যবর্তী স্থানের শূন্য লাইন থেকে পূর্ব দিকে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির দখল করা কবরস্থান পোস্ট থেকে ৭/৮ রাউন্ড গুলি চালায়। এ সময় বাংলাদেশি একজনের পায়ে ও অপরজনের পিঠে গুলি লাগে। তারা সীমান্তে চোরাচালানের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

এর মধ্যে জাহাঙ্গীর‌কে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হ‌য়ে‌ছে ও অপরজন‌কে প্রাথমিক চিকিৎসা দি‌য়ে ছেড়ে দেওয়া হ‌য়ে‌ছে।

নাইক্ষ‌্যংছ‌ড়ি থানার ওসি মাসরুরুল হক বলেন, তমব্রু সীমান্তে গুলিতে দুই জন আহত হ‌য়ে‌ছে বলে শুনেছি। তবে এ বিষ‌য়ে কেউ থানায় অভিযোগ করেনি। তারা বর্তমানে কোথায় আছে এটাও জানি না।

/এফআর/
সম্পর্কিত
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সীমান্তে ফের ‘পুশ-ইন’ উত্তেজনা: কঠোর অবস্থানে বিজিবি
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী