পাকিস্তান সিরিজের আগে আমিরাতে বাংলাদেশের দুই টি-টোয়েন্টি

স্পোর্টস ডেস্ক
০২ মে ২০২৫, ১৪:৩১আপডেট : ০২ মে ২০২৫, ১৪:৩১

পাকিস্তান সফরের ঠিক আগে শারাজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৭ ও ১৯ মে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। তিন বছরে দ্বিতীয়বার দুই দলের দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ হবে। ২০২২ সালে দুবাইয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ তে জিতেছিল বাংলাদেশ।

এমিরেটস ক্রিকেট বোর্ডের সিওও সুবহান আহমেদ বলেছেন, ‘দুই ম্যাচের বাংলাদেশ সিরিজ এই বছরের টি-টোয়েন্টি এশিয়া কাপের আগে সংযুক্ত আরব আমিরাতের জন্য হবে আদর্শ প্রস্তুতি।’

বাংলাদেশের জন্য লম্বা টি-টোয়েন্টি মৌসুমের শুরু হবে এই সফর দিয়ে। পাকিস্তান সফরের পর শ্রীলঙ্কায় দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আগস্টে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি আয়োজন হবে। সব সিরিজ হবে এশিয়া কাপের আগে।

বিসিবি সিইও নিজাম উদ্দীন চৌধুরী বলেছেন, ‘এমিরেটস ক্রিকেট বোর্ডের এই টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের উদ্যোগকে স্বাগত জানাই। আসন্ন এশিয়া কাপ ঠাসা আন্তর্জাতিক সূচি সামনে রেখে দলের প্রস্তুতির জন্য এই ম্যাচগুলো হবে খুব গুরুত্বপূর্ণ।’ তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, বিসিবি ও ইসিবির মধ্যে ক্রিকেটীয় সম্পর্ককে আরও শক্তিশালী করবে এই দুটি ম্যাচ। ক্রিকেট ভক্তদেরকেও ভালো বিনোদন উপহার দিবে ম্যাচগুলো।’

আমিরাত বর্তমানে নেদারল্যান্ডসে বিশ্বকাপ লিগ টু খেলছে। ১১ ম্যাচে দুটি জিতে আট দলের মধ্যে তাদের অবস্থান সবার শেষে।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি