মাথায় গোমটা দিয়ে মুখ ঢেকে আদালতে আ.লীগ নেতা

বান্দরবান প্রতিনিধি
২৬ মার্চ ২০২৫, ১৫:১১আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১৫:১১

মাথায় হলুদ রঙের কাপড় দিয়ে গোমটা পরিয়ে ও হাতে হাতকড়া লাগিয়ে পুলিশের কড়া নিরাপত্তায় ঢাকা থেকে গ্রেফতার হওয়া বান্দরবান জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশকে বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদাল‌তের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরার আদালতে তোলা হলে তিনি আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে, ঢাকা থেকে এনে প্রথমে তা‌কে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয় বান্দরবান সদর হাসপাতালে। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে পুলিশের কড়া নিরাপত্তায় আদালতে তোলা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে ঢাকায় পুলিশের বিশেষ অভিযানে কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয় বান্দরবান জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাসকে।

এদিকে গ্রেফতারের পর ওই দিন দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) অফিসে নিয়ে যাওয়া হয় তাকে। পরে সেখান থেকে প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আজ সকালে বান্দরবানে আনা হয় তা‌কে।

অন্যদিকে লক্ষ্মীপদ দাসকে গ্রেফতারের খবরে বান্দরবানে বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার হাতে নির্যাতিত ভুক্তভোগীদের প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে।

বান্দরবা‌নের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবদুল করিম বলেন, লক্ষ্মীপদ দাসের বিরুদ্ধে নাশকতাসহ পাঁচটি মামলা রয়েছে বান্দরবান থানায়। এ ছাড়াও দুর্নীতি দমন (দুদক) আইনসহ বিভিন্ন অভিযোগে আরও একাধিক মামলা রয়েছে বিভিন্ন স্থানে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকেই পলাতক ছিলেন ক্ষমতার অপব্যবহারকারী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সাবেক দুর্নীতিবাজ সদস্য লক্ষ্মীপদ দাস। এ ছাড়াও গ্রেফতার এড়াতে এখনও জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকেই আত্মগোপনে রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের