ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৬ কিলোমিটার যানজট, যাত্রীদের ভোগান্তি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ মার্চ ২০২৫, ০২:৫৫আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০২:৫৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের প্রায় ১৬ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরে ফেরা যাত্রীরা।

বুধবার (২৬ মার্চ) রাতে মহাসড়কের ঢাকামুখী লেনে এ যানজট শুরু হয়। এরপর থেকে ধীরগতিতে চলছে যানবাহন।

পুলিশ ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত ৯টা থেকে মহাসড়কের ঢাকামুখী লেনের যাত্রাবাড়ী থেকে সোনারগাঁয়ের মদনপুর পর্যন্ত যানবাহনগুলো প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে আটকে ছিল। ফলে অনেক যাত্রী গন্তব্যে পৌঁছাতে হেঁটে রওনা দেন।

পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন পয়েন্টে ট্রাক আর কাভার্ডভ্যান আটকানোর কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট যাত্রাবাড়ী থেকেই শুরু হয়েছে। 

যানজটে ভোগান্তির কথা উল্লেখ করে আবির সিকদার নামে এক যাত্রী বলেন, সোনারগাঁয়ের চৌরাস্তা থেকে রাজধানীর পল্টনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। কিন্তু তীব্র যানজটের কারণে চিটাগাং রোড এসে আটকে পড়েছি। এখন কী করবো, ঠিক বুঝতে পারছি না।

মহাসড়কের শিমরাইল মোড়ে আটকা পড়া সিএনজিচালিত অটোরিকশা চালক রহমান মিয়া বলেন, হঠাৎ করেই রাতের বেলা যানজটের সৃষ্টি হয়েছে। শুনেছি ঢাকা থেকেই যানজটের শুরু হয়। এখন দুই ঘণ্টার বেশি যাত্রী নিয়ে বসে আছি।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বাংলা ট্রিবিউনকে বলেন, মূলত ঢাকা থেকে এই যানজট শুরু হয়েছে। ঢাকায় বিভিন্ন যানবাহন দেরিতে প্রবেশ করছে। সেই যানবাহনের চাপ ঢাকা থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জের দিকে এসেছে। তবে সময়ের ব্যবধানে যানজটের তীব্রতা এখন অনেকটা কমে এসেছে। কোনও কোনও সড়কে গাড়ি ধীরগতিতে চলাচল করছে, আবার কোনও সড়কে স্বাভাবিকভাবে চলাচল শুরু হয়েছে।

/এএম/এস/
সম্পর্কিত
ঈদের ছুটির শেষ দিনেও ফাঁকা রাজধানী, নেই যানজট
ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, পদ্মা সেতুতে নেই যানজট
যানজট কমছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম