২৪-এর গণ-অভ্যুত্থানে বিএনপির সবচেয়ে বেশি নেতাকর্মী নিহত হয়েছে: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৯ মার্চ ২০২৫, ১৫:১৪আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১৫:১৪

লক্ষ্মীপুরে হাসিনাবিরোধী ১৬ বছরের আদোলন সংগ্রাম ও গুম খুনের হতাহতের পরিবারের পাশে সব সময় আছে বিএনপি। লক্ষ্মীপুর আজ শতাধিক পরিবারের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে ঈদসামগ্রী বিতরণকালে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি ১৬ বছর ধরে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে। ২৪-এর গণ-অভ্যুত্থানে বিএনপির সবচেয়ে বেশি নেতাকর্মী নিহত হয়েছে। একটি পক্ষ এটাকে হাইজ্যাক করতে চায়।’

লক্ষ্মীপুর শহরের বশির মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে এই ঈদসামগ্রী বিতরণ করা হয়।

আন্দোলনে নিহত ও গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান হাছিব, জেলা যুবদলের  আহ্বায়ক রেজাউল করিম লিটন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, জেলা ছাত্রদলের সভাপতি হাছান প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি