পরিবারতন্ত্রের পরিবর্তে যোগ্যতার ভিত্তিতে নতুন বাংলাদেশ পরিচালিত হবে: এনসিপি নেতা মিরাজ

চাঁদপুর প্রতিনিধি
২৯ মার্চ ২০২৫, ২০:২০আপডেট : ২৯ মার্চ ২০২৫, ২০:২০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ মিরাজ মিয়া বলেছেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া সবাইকে এক হয়ে কাজ করতে হবে। ছলচাতুরীর মাধ্যমে কেবল নির্বাচন দিয়ে তরুণ প্রজন্মকে দমিয়ে রাখা যাবে না। পরিবারতন্ত্রের পরিবর্তে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নতুন বাংলাদেশ পরিচালিত হবে। চাঁদাবাজের পরিবর্তে আইনের শাসন নিশ্চিত করতে হবে। জুলাই গণঅভ্যুত্থান যে সুযোগ করে দিয়েছে, তা কোনোভাবেই ব্যর্থ হতে দেবো না আমরা।’

শনিবার (২৯ মার্চ) বিকালে চাঁদপুর প্রেসক্লাবে জেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজনে জুলাই-আগস্টে শহীদ ও আহতদের পরিবারের সদস্য এবং এতিমদের নিয়ে ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

মিরাজ মিয়া বলেন, ‘ছাত্র-জনতা যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই গণঅভ্যুত্থান করেছিল, তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ দখলে রাখবে এনসিপি। আমরা কোনও রাজনৈতিক দলের কাছে আর প্রতারিত হতে চাই না। নির্বাচন এবং সংস্কার পরস্পর বিরোধী নয়। বরং সংস্কারই নির্বাচনের মেন্ডেট দেবে। শুধুমাত্র কোনও রাজনৈতিক দলের হাতে ক্ষমতা দেওয়ার জন্য জুলাই বিপ্লব হয়নি। তাই আগে খুনিদের বিচার, রাষ্ট্র সংস্কার এবং তারপর নির্বাচন।’

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।

/এএম/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের