দেশে নির্বাচনি হাওয়ায় গণতন্ত্রের স্বাদ পাচ্ছে সবাই, তবে পুরোটা আসেনি: আমির খসরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
০১ এপ্রিল ২০২৫, ২০:০২আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ২০:০২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‌‘ফ্যাসিস্টও একটা শক্তি যারা একভাবে ক্ষমতা দখল করে থাকে। আরেকটা শক্তি আছে যারা ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পদ্ধতি বের করছে। ফ্যাসিস্টও দাঁড়াতে পারেনি। এই শক্তিও যাতে দাঁড়াতে না পারে, সেজন্য দেশর মানুষ প্রস্তুত আছে।’

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশে এখন নির্বাচনি হাওয়া বইছে। আজ সবার মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে। গণতন্ত্রের স্বাদ পাচ্ছে সবাই। তবে পুরোটা আসেনি। এরপরও মানুষ এখন নির্বাচনি হাওয়া দেখতে পাচ্ছে। সবার মধ্যে নির্বাচনের উৎসাহ ও আগ্রহ দেখা যাচ্ছে।’

মঙ্গলবার (১ এপ্রিল) বিকালে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগের বাসায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আমির খসরু বলেন, ‘গত ১৬-১৭ বছর ধরে যে আকাঙ্ক্ষার জন্য, স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য লড়েছি। সে আকাঙ্ক্ষা হচ্ছে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে সংসদ সরকার পরিচালিত হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। সে আকাঙ্ক্ষা পূরণের জন্য মানুষ প্রতিনিয়ত অপেক্ষা করছে।’

এ সময় তার সঙ্গে কুশল বিনিময় করেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, মহানগর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল্লাহ, সদস্যসচিব নাজিবুর রহমান, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ানসহ বিএনপির নেতৃবৃন্দ।

/এএম/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি