ছাত্রনেতারা এখন ৩০ হাজারের পাঞ্জাবি ও ৫০ হাজারের জুতা পরেন: বরকতউল্লা বুলু

নোয়াখালী প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৫, ২২:০৮আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ২২:০৮

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেছেন, ‘কয়েকজন উপদেষ্টা আছেন যারা ছাত্ররাজনীতি করতেন। হলে থাকতেন, মেসে থাকতেন, টিউশনি করতেন তারা এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন। আগে-পিছে আরও ৩০-৪০ কোটি টাকার গাড়ি থাকে। কয়েকদিন আগে এক নেতা গিয়েছেন তার বাড়িতে। একশর অধিক গাড়ি নিয়ে গেছেন। এভাবে রাজনীতি করছেন তারা।’

বৃহস্পতিবার (০৩ এপ্রিল) দুপুরে ২৪-এর গণঅভ্যুত্থানে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সাত শহীদ পরিবারের মধ্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপহারসামগ্রী বিতরণের সময় এসব কথা বলেন তিনি। বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী শহরের একটি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ছাত্রনেতারা হোটেল ইন্টারকন্টিনেন্টালে পাঁচ কোটি টাকা খরচ করে ইফতার পার্টি করেছেন উল্লেখ করে বরকতউল্লা আরও বলেন, ‘১৫-২০ কোটি টাকা খরচ করে দলের আত্মপ্রকাশের অনুষ্ঠান করেছেন। আগে তারা পরতেন ৫০০ টাকার দামের পাঞ্জাবি এখন পরেন ৩০ হাজার টাকা দামের পাঞ্জাবি। জুতা পরেন ৫০ হাজার টাকার। হাতের ঘড়ি ৪০ হাজার টাকা। তারা প্রশাসনের ওপর ফোর্স করেন অমুককে বদলি করতে হবে, অমুকখানে অমুককে দিতে হবে। সচিবরা বলেন তারা তাদের ওপর ফোর্স করেন। প্রকৌশলীদের চাপ দেওয়া হয়, অমুককে এই জায়গায় দিতে হবে, অমুককে ওই কাজ দিতে হবে। এই যে নৈরাজ্য মব জাস্টিসের নামে মানুষের বাড়িঘরে হামলা হচ্ছে। এর থেকে মুক্তি পেতে নির্বাচন ছাড়া উপায় নাই। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে। সেনাবাহিনীকে বিতর্কিত যারা করতে চান, তারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের সপক্ষে নয়।’

তিনি বলেন, ‘যারা বাংলাদেশের ৭১ কে অস্বীকার করেন, যারা ৪৭-এর পূর্বে ফিরে যেতে চান, যারা ৩০ লক্ষ শহীদের রক্তকে অস্বীকার করতে চান, যারা এই মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন, মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে যারা কথা বলেন, তারা এই দেশের জনগণের সপক্ষে রাজনীতি করেন বলে আমরা মনে করি না। যারা ৭১ কে অস্বীকার করেন, তাদের বাংলাদেশে ভোট চাওয়ার কোনও অধিকার নেই।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত প্রমুখ। আলোচনা শেষে শহীদ পরিবারের সদস্যদের হাতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের