একদিন ইসরায়েলের কোনও চিহ্ন পৃথিবীর বুকে থাকবে না: হেফাজত মহাসচিব

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৫, ১৯:৫৪আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১৯:৫৪

ফিলিস্তিনিদের ওপর জুলুম-নির্যাতনের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘রাষ্ট্রীয়ভাবে দ্রুত ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানাতে হবে। হত্যাযজ্ঞের বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। সুযোগ হলে ফিলিস্তিনে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করবো।’

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে সোমবার বেলা ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।

মাওলানা সাজিদুর রহমান বলেন, ‌‘আজ রাশিয়া ও আমেরিকাতে বিক্ষোভ হচ্ছে। কারণ ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে, এটি মানবতাবিরোধী কাজ। প্রত্যেক মুসলমানকে এ নিয়ে সোচ্চার হতে হবে। ইহুদিরা হলো মুসলমানদের এক নম্বর শত্রু। ইসলামের শুরু থেকে ইহুদিরা মুসলমান, ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদের (সা.) বিরুদ্ধে চক্রান্ত করে আসছে। আজ ইসরায়েল যে সন্ত্রাসী কার্যকলাপ ও হত্যাযজ্ঞ চালাচ্ছে, নেতানিয়াহু সবচেয়ে বড় সন্ত্রাসী, বিশ্ব সন্ত্রাসী। নেতানিয়াহুর বিচার করতে হবে। একদিন আসবে, ইসরায়েলের কোনও চিহ্ন পৃথিবীর বুকে থাকবে না। ইসরায়েলের বিরুদ্ধে যেভাবে পারি প্রতিবাদ করে যাবো, এটা আমাদের কর্তব্য। ইসরায়েলের পণ্য বর্জন করা জরুরি। ইসরায়েলের কোনও পণ্য আমরা কিনবো না।’

হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘বুখারি শরিফের হাদিসে বলা আছে, কিয়ামতের আগে মুসলমান এবং ইহুদিদের মধ্যে একটি যুদ্ধ হবে। এই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে। সেদিন ইহুদিরা গাছের পেছনে, পাথরের পেছনে আত্মরক্ষার জন্য পলায়ন করবে। তখন আল্লাহ সেই পাথর, সেই গাছের জবান খুলে দেবেন। এই গাছ পাথর বলবে, হে মুসলিম সৈনিক আমি গাছ এবং পাথরের পেছনে ইহুদি লুকিয়ে আছে। তোমরা এসে তাকে হত্যা করো। সেদিন আর বেশি দূর নয়।’

এর আগে জোহরের নামাজের পর জেলা শহরের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা হেফাজতে ইসলাম। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে তারা একটি প্রতিবাদ সমাবেশ করে। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে নেতৃত্ব দেন কেন্দ্রীয় হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। এ সময় সাজিদুর রহমানসহ অন্য নেতারা বক্তব্য দেন। তাদের হাতে ‘ফ্রি ফিলিস্তিন, ‘সেভ ফিলিস্তিন’, ‘স্টপ জেনোসাইড’, ‘বয়কট ইসরায়েল’ লেখা বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

/এএম/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
হেবরনের ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করলো ইসরায়েল
গাজার ৭০ শতাংশ নিয়ন্ত্রণে নেওয়ার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের