জাহাজ থেকে চুরি হওয়া পেইন্টসহ ৫ জন আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ এপ্রিল ২০২৫, ০৮:৫৪আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৮:৫৪

চট্টগ্রাম বন্দরে বহিঃনোঙরে বাণিজ্যিক জাহাজ থেকে চুরি হওয়া ৬০০ লিটার পেইন্টসহ পাঁচ জনকে আটক করা হয়েছে। কোস্টগার্ড পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএম শাকিব মেহেবুব এ তথ্য নিশ্চিত করেন।

সোমবার (৭ এপ্রিল) বিকালে সংবাদ মাধ্যমে পাঠানো এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ মার্চ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে অবস্থানরত একটি কার্গো জাহাজে বন্দরের কয়েকজন শ্রমিক কাজ করতে গিয়ে কৌশলে ৬০০ লিটার পেইন্ট চুরি করে পালিয়ে যায়। জাহাজের ক্যাপ্টেন বাংলাদেশ কোস্টগার্ডকে বিষয়টি জানান।

এর পরিপ্রেক্ষিতে রবিবার (৬ এপ্রিল) রাত আড়াইটার দিকে সমুদ্রে টহলরত কোস্টগার্ড জাহাজ বিসিজিএস তামজীদ চট্টগ্রাম বহিঃনোঙর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে পাঁচ জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আনোয়ারা এলাকা থেকে ৬০০ লিটার পেইন্ট উদ্ধার করা হয়। 

আটক পাঁচ জন হলেন- ইয়াসিন (২৭), ইমন (২৬), বিপ্লব (২৪), আজাদ (২৫) ও আলমগীর (২৭)। তারা চট্টগ্রাম, ফেনী ও নোয়াখালী জেলার বাসিন্দা।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের