মাদ্রাসার সভাপতি পদ নিয়ে মুখোমুখি অবস্থানে বিএনপি-জামায়াত

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৫, ১৯:৫৫আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৯:৫৫

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কচুয়া আহমদিয়া ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতির পদ নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছেন বিএনপি এবং জামায়াতের সহস্রাধিক নেতাকর্মী।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহ আলমের অদক্ষ ব্যবস্থাপনায় বুধবার (৯ এপ্রিল) সকালে মাদ্রাসা এবং মাদ্রাসাসংলগ্ন রামগঞ্জ ও চাটখিল উপজেলার ওই দুই দলের নেতাকর্মী-সমর্থকরা মারমুখী অবস্থান নেয়। এ সময় রিয়াদ হোসেন নামের চাটখিলের একজন সাংবাদিক নাজেহালের শিকার হন।

সৃষ্ট পরিস্থিতিতে দুই উপজেলার সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবুল বাশারের নেতৃত্বে রামগঞ্জ থানা পুলিশ এবং দুই উপজেলার বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দদের সমঝোতায় কেন্দ্রীয় যুবদলের সহ-সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ মাহমুদকে সভাপতি এবং স্থানীয় জামায়াত নেতা কাজী ফরিদকে সহ-সভাপতির পদ প্রস্তাবনায় এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় এলাকাবাসী জানান, কচুয়া আহমদিয়া ফাজিল মাদ্রাসার বিরুদ্ধে রয়েছে নানান অভিযোগ। বিশেষ করে বিগত আওয়ামী সরকারের আমলে মাদ্রাসার অনুকূলে আসা সকল সরকারি বরাদ্দ ও ব্যক্তিগত অনুদান লুটপাট হয়েছিল। ৫ আগস্টের পর ওই সকল দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় আনার জন্য স্থানীয়ভাবে দাবি ওঠে। এ সময় সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিকে সভাপতির পদে বসিয়ে মাদ্রাসার সকল অনিয়ম তুলে ধরার আহ্বান জানানো হয়।

যার প্রেক্ষিতে বিএনপির দাবি সৈয়দ মাহমুদ সভাপতির যোগ্য। অন্যদিকে জামায়াতের দাবি ওই পদের জন্য যোগ্য হলেন কাজী ফরিদ। বুধবার সকালে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহ আলম স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিদের না জানিয়ে সভা আহ্বান করেন। এমন সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দুই উপজেলার বিএনপি-জামায়াত সমর্থকরা মাদ্রাসা সীমান্তে মারমুখী অবস্থান নেয়। সংবাদ পেয়ে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ওসি মোহাম্মদ আবুল বাশার।

এ সময় উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ মাহবুবুর রহমান ভিপি বাহার, ভোলাকোট ইউপির সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, রামগঞ্জ উপজেলা যুবদল সভাপতি কবির হোসেন কানন, যুবদল নেতা সবুজ ওমর, জামিল চৌধুরী, চাটখিল উপজেলা যুবদল নেতা জহির উদ্দিন বাবর, ছাত্রদল নেতা মো. সাদ্দাম হোসেন, জামায়াত নেতা হাফেজ আহম্মেদ মিরন, এনামুল হকসহ একাধিক নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখেন।

/কেএইচটি/
সম্পর্কিত
সংবিধান সংশোধন কমিটিতে ১১ দলের প্রতিনিধিত্ব থাকবে না: গোলাম পরোয়ার
ছাত্রকে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার
সিরাজগঞ্জে জামায়াত নেতাদের ওপর ‘হামলার’ ঘটনায় গোলাম পরওয়ারের নিন্দা
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার