প্রশ্নবিদ্ধ নির্বাচন করলেই চাঁদাবাজরা আবারও ক্ষমতা আসবে: ফয়জুল করীম

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৫, ২১:৪৯আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ২১:৫৬

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘চাঁদাবাজির জন্য আমরা আন্দোলন করি না। যারা চাঁদাবাজি করে তাদের আর ক্ষমতায় আনা যাবে না। প্রশ্নবিদ্ধ কোনও নির্বাচন করলেই চাঁদাবাজরা আবারও ক্ষমতা আসবে।’

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় রায়পুর উপজেলা বাস টার্মিনাল এলাকায় আয়োজিত ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম আরও বলেন, ‘ইউনূস সরকার নির্বাচনকালীন সময়ে প্রয়োজনীয় সংস্কার না করে যদি নির্বাচন আয়োজন করে, তবে সেটি হবে প্রশ্নবিদ্ধ নির্বাচন। প্রশ্নবিদ্ধ কোনও নির্বাচন করলেই চাঁদাবাজরা আবারও ক্ষমতা আসবে। আগে তাই সংস্কার শেষ করে স্থানীয় নির্বাচন দিতে হবে। পরে হবে জাতীয় নির্বাচন।’

তিনি বলেন, ‘বিএনপি থেকে শুরু করে আওয়ামী লীগ সরকার পর্যন্ত বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দিয়ে দেশ চলে না। আমাদের দরকার সৎ, ইমানদার ও দেশপ্রেমিক নেতৃত্ব, যারা দেশের কল্যাণে কাজ করবে, জনগণের পাশে থাকবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন নেতৃত্ব গঠনে কাজ করে যাচ্ছে।’

সম্মেলনে উপজেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলাওয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি মাওলানা মহিউদ্দীন, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা মোখলেছুর রহমান, ছাত্র আন্দোলনের সভাপতি মো. ইউনুস খান, শ্রমিক আন্দোলনের সহসভাপতি মাওলানা আবুল বাশার, থানা জয়েন্ট সেক্রেটারি মাওলানা কাওসার মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. মাঈনউদ্দিন চিশতিসহ থানা ও স্থানীয় নেতারা।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
হামে শিশুমৃত্যু: দায়ীদের বিচার দাবি মাওলানা কাইয়ূমের
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী