নোয়াখালীতে পিটুনিতে যুবলীগ নেতার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৫, ১১:৫৩আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১১:৫৩

নোয়াখালীতে দুর্বৃত্তের পিটুনিতে আহত যুবলীগ নেতা আবদুল কাদের মিলন (৩৫) মারা গেছেন। শনিবার (১২ এপ্রিল) সকালে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার (১১ এপ্রিল) রাতে বাড়ি ফেরার পথে চরপার্বতী ২ নম্বর ওয়ার্ডের হাজারী হাটের পূর্ব পাশে বালিকা উচ্চবিদ্যালয়-সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা পিটুনি দিয়ে তাকে ফেলে রাখে।

নিহত আবদুল কাদের মিলন কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

জানা যায়, শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে চরপার্বতী ২ নম্বর ওয়ার্ডের হাজারী হাটের পূর্ব পাশে বালিকা উচ্চবিদ্যালয়-সংলগ্ন এলাকায় মিলনকে দুর্বৃত্তরা পিটুনি দিয়ে ফেলে রাখে। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। তারপর অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে সকাল সাড়ে ৯টার দিকে সময় ঢাকার কাঁচপুর এলাকায় মৃত্যুবরণ করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। তারপর অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।’

/কেএইচটি/
সম্পর্কিত
ইজিবাইকের ওপর উল্টে পড়লো বাস, নিহত ৪
ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের
উত্তর সাইপ্রাসে ২৭০ জন যাত্রী নিয়ে ফেরিডুবি, নিহত ৭
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত