পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৫, ১৮:৫৯আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৮:৫৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল খায়ের মোল্লা (৪৫) ও জাকারিয়া মোল্লা (২০) নামে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নতুন বাজার মোল্লা বিদ্যুৎচালিত মোটর দিয়ে পুকুর সেচ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল খায়ের ওই এলাকার আতিকুর রহমান মোল্লার ছেলে ও জাকারিয়া একই এলাকার আবু তাহেরের ছেলে নিহতেরা সম্পর্কে চাচাতো ভাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জানান, মোল্লা বাড়িতে তাদের ব্যক্তি মালিকানাধীন একটি পুকুর বৈদ্যুতিক মোটর পাম্প দিয়ে পানি সেচ দিতে গিয়েছিলেন। আজ দুপুরে ওই মোটরের লাইনে কাজ করার সময় দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, নিহতদের মরদেহ নিজ বাড়িতে রাখা আছে। আপত্তি না থাকা শর্তে প্রশাসনের মাধ্যমে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের প্রস্ততি চলছে।

/কেএইচটি/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী