লক্ষ্মীপুরে চলছে বেড়িবাঁধ সংস্কারকাজ, পুনর্বাসন চান বাসিন্দারা

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৫, ১৬:৩৪আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১৬:৩৪

পুনর্বাসনের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করছে বেড়িবাঁধের পাশে বসবাসরত বাসিন্দারা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন ভূমিহীন অসংখ্য নারী-পুরুষ।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সরকারিভাবে সদর উপজেলার চর রহমনী মোহন ইউনিয়নের (৯ নম্বর ওয়ার্ড) অবস্থিত বেড়িবাঁধটি সংস্কারকাজ চলছে। যার ফলে বেড়িবাঁধের দুই পাশে হাজার-হাজার নদীভাঙন বাসিন্দারা এখন দিশেহারা হয়ে পড়ছেন।

সংস্কারের কারণে অনেক বসতিকে বেড়িবাঁধের পাশ থেকে সরে যেতে বলছে প্রশাসন। তাই তারা পুনর্বাসনের পাশাপাশি ক্ষতিপূরণের দাবি জানিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনের শেষে স্থানীয় নারী ইউপি সদস্য নয়ন জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেন।

/কেএইচটি/
সম্পর্কিত
এক জেলায় নদীভাঙন ঠেকাতে ১৫০০ কোটি টাকার প্রকল্প
সাতক্ষীরার খোলপেটুয়া নদীর বাঁধে ভয়াবহ ভাঙন, আতঙ্কে হাজারো মানুষ
নদী ভাঙন, জলবায়ু পরিবর্তন ও তাপপ্রবাহ নিয়ে কার্যকর উদ্যোগের আহ্বান 
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি