চট্টগ্রামের কর্ণফুলীতে আগুনে পুড়েছে ৬ ঘর, দগ্ধ তিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ এপ্রিল ২০২৫, ১৪:২৩আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১৪:২৩

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে আগুনে ছয়টি বসতঘর পুড়ে গেছে। এ সময় তিন জন দগ্ধ হন।

দগ্ধরা হলেন- লায়লা বেগম (৭০) ও তার দুই ছেলে ইব্রাহিম (৫০), শফিক (৪৭)। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে শাহ অহিদিয়া পাড়ার মাওলানা হাসেমের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সাইদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। সকাল ৮টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় তিন জন আহত হয়েছে। তাদেরকে চমেক হাসপাতালে পাঠানো হয়। আগুনে ক্ষতির বিষয়টি তদন্ত সাপেক্ষে জানা যাবে।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন- ইব্রাহিম (৫০), শফিক (৪৭), ইসহাক (৪০), শুক্কুর (৫০), মনা মিয়া (৪৮) ও কালাম (৫০)।

ক্ষতিগ্রস্ত ইসহাক জানান, আগুনে ছয়টি বসতঘর পুরোপুরি আগুনে পুড়ে গেছে। এতে প্রতিটি ঘরে নগদ টাকা, আসবাবপত্রসহ সব কিছু আগুনে পুড়ে গেছে।

/এফআর/
সম্পর্কিত
সাভারে পার্কিং করা যাত্রীবাহী বাসে আগুন
চীনে টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৮
নারায়ণগঞ্জে গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
সর্বশেষ খবর
‘আমার মেরুদণ্ডে এখনও ৫ আগস্টের গুলির স্প্লিন্টার গেঁথে আছে’
‘আমার মেরুদণ্ডে এখনও ৫ আগস্টের গুলির স্প্লিন্টার গেঁথে আছে’
তেলের ডিপোতে ২০ লাখ টাকা চাঁদা চেয়ে গ্রেফতার কৃষক দলের নেতা, পরে বহিষ্কার
তেলের ডিপোতে ২০ লাখ টাকা চাঁদা চেয়ে গ্রেফতার কৃষক দলের নেতা, পরে বহিষ্কার
ভারতের ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আমিরাত
ভারতের ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আমিরাত
তিন বছর ভর্তি বন্ধ, ৮৬ ডিপ্লোমা প্রতিষ্ঠানকে শোকজ
তিন বছর ভর্তি বন্ধ, ৮৬ ডিপ্লোমা প্রতিষ্ঠানকে শোকজ
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি