লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ ৭ আ.লীগ নেতা কারাগারে

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৫, ১১:২৫আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১১:২৫

লক্ষ্মীপুর সদরে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৭ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। রবিবার (২০ এপ্রিল) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) রাত ১০টায় সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ, কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম ও রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুঁইয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর শাহ আলম, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সদস্য কামাল উদ্দিন খোকন, কমলনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের আহ্বায়ক ওমর ফারুক সাগর, তেওয়ারীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন চৌধুরী, ভবানীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান পলাশ, রায়পুর পৌরসভার তাঁতী লীগের সদস্যসচিব মোবারক সর্দার ও ১০ নম্বর রায়পুর ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) ও আওয়ামী লীগ নেতা মো. ইউসুফ। তাদেরকে নিজ নিজ এলাকা ও বাড়ি থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুঁইয়া বলেন, ‘সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলায় রায়পুর পৌরসভার তাঁতী লীগের সদস্যসচিব ফারুক সর্দার এবং ১০ নম্বর রায়পুর ইউপি সদস্য (মেম্বার) ও ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি ইউসুফকে গ্রেফতার করা হয়েছে।’

কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, ‘সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলায় সাগরকে গ্রেফতার করা হয়। উপজেলার চরমার্টিন ইউনিয়নের চৌধুরী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।’

সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, ‘৪ জনকে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি