আ.লীগ নিষিদ্ধে জনগণ যদি-কিন্তু শুনতে চায় না: হাসনাত আব্দুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২৫, ২০:৪৩আপডেট : ০৩ মে ২০২৫, ১৩:৩১

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধে যদি-কিন্তু বললে জনগণ মানবে না। অবিলম্বে দলটির বিচার নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনও আপস নেই।

শুক্রবার (২ মে) বিকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এনসিপির বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এনসিপির ঢাকা মহানগর শাখা এ সমাবেশের আয়োজন করে। এতে ঢাকার প্রতিটি ওয়ার্ড ও আশপাশের জেলাগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতরাও উপস্থিত ছিলেন।

সমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন ছাড়াও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

হাসনাত বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশে গণহত্যার নেতৃত্ব দিয়েছে। তাই তাদের পুনর্বাসনের কোনও প্রচেষ্টা জনগণ মানবে না।

/এমকে/এমএস/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি