ভাত খাওয়ার সময় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ এপ্রিল ২০২৫, ১৩:৩৬আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৩:৩৬

চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের গুলিতে মো. মানিক আবদুল্লাহ (৩৬) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরিব উল্লাহপাড়া গ্রামের ভান্ডারী কলোনির একটি বাসায় ভাত খাওয়ার সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে।

এ ঘটনায় একই দলের প্রতিপক্ষের লোকজন জড়িত বলে সন্দেহ নিহত ব্যক্তির পরিবারের।

নিহত যুবদল কর্মী মো. মানিক আবদুল্লাহ বাগোয়ান ইউনিয়নের গরিব উল্লাহপাড়া গ্রামের আবদুল মোতালেবের ছেলে। দীর্ঘদিন তিনি সংযুক্ত আরব আমিরাতে ছিলেন। গত বছরের অক্টোবরে তিনি দেশে ফিরেন। স্থানীয় রাজনীতিতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত মানিক আবদুল্লাহ।

প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, শনিবার রাত সাড়ে ১২টার দিকে ভান্ডারী কলোনির হানিফ নামে এক ব্যক্তির ভাড়া বাসায় খাবার খেতে গিয়েছিলেন মানিক। এ সময় অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন মুখোশধারী সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি করে এবং চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

এ প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে ২ রাউন্ড শটগানের কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা যায়নি।’

/কেএইচটি/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম