গাজীপুরে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা

গাজীপুর প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৫, ১৯:৪৭ আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১৯:৪৭

গাজীপুরের কালীগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও তার সহযোগীদের ছুরিকাঘাতে ইসমাইল পালোয়ান (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দুর্বাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল পালোয়ান ওই এলাকার মৃত আলাউদ্দিন পালোয়ানের ছেলে। তিনি ফেরি করে ভেষজ ও হারবাল ওষুধ বিক্রি করতেন। অভিযুক্তরা হলেন- ইসমাইলের চাচাতো ভাই একই এলাকার মৃত রওশন আলীর ছেলে তোফাজ্জল পালোয়ান (৫৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৪৫) এবং ভাই সুফল পালোয়ানসহ (৩৬) তাদের কয়েকজন সহযোগী। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।

ইসমাইলের পরিবারের বরাত দিয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‘ইসমাইলের সঙ্গে তার চাচাতো ভাই তোফাজ্জলের দীর্ঘদিন ধরে জমিজমা নিয় বিরোধ চলে আসছিল। ইসমাইল বুধবার সকালে বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যান। এ সময় তোফাজ্জলসহ তার সহযোগীরা ওই জমি নিজেদের দাবি করে ইসমাইলকে ধান কাটতে বাধা দেন। বিষয়টি নিয়ে উভয় পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে তোফাজ্জলসহ তার সহযোগীরা ইসমাইলকে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে চলে যান। স্থানীয়রা ইসমাইলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সেইসঙ্গে ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হবে।’

/এএম/
সম্পর্কিত
হত্যা মামলায় চার দিনের রিমান্ডে সাবেক এমপি রুহী
তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ডাদেশ সমাজের প্রতি মেসেজ: পর্যবেক্ষণে বিচারক
ইটের আঘাতে প্রেমিকাকে হত্যা, প্রেমিকের মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি