ফেনীতে মামুনুল হক

ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না

ফেনী প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৫, ২২:৫৩আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ২২:৫৩

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের গণহত্যার বিচার না করলে এই ইন্টেরিম সরকারকে ইতিহাস ক্ষমা করবে না।’

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় দলের এক গণসমাবেশে তিনি এ কথা বলেন। ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শাপলা চত্বরে গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত এই সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

তিনি আরও বলেন, ‘সংবিধান সংস্কার নামে বহুত্ববাদ এ দেশের মানুষ আবারও রক্ত দিয়ে রুখে দেবে। সংবিধানে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করতে হবে। নারীবিষয়ক সংস্কার কমিশনে ইসলামবিরোধী সংস্কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে হবে। এ কমিশনের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।’

প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, ‘ইসলামের বিরুদ্ধে আপনার অবস্থান হলে আপনাকে ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না।’

দলের ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপি, জামায়াত, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
হেফাজতে ইসলামের মধ্যে কোনও বিভক্তি নেই: মহিবুল্লাহ বাবুনগরী
৪৭, ৭১ ও ২৪-এর চেতনায় রাজনীতির গতিপথ ঠিক করতে হবে: মামুনুল
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি