ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৫, ১২:২৮আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১২:২৮

চলন্ত উপকূল এক্সপ্রেস ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা। ট্রেনটি শনিবার (২৬ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন ঢোকার আগ মুহূর্তে এ ঘটনা ঘটে। এতে ট্রেনের ‘গ’ নং কোচের একটি জানালার কাচ ভেঙে যায়।

ট্রেনের স্টুয়ার্ড ম্যানেজার বুলবুল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে থাকতে কে বা কারা বাইরে থেকে ঢিল ছুড়েছে। জানালার গ্লাস ডাবল থাকায় এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রেল পুলিশকে পাঠানো হয়েছে। রেল পুলিশের পক্ষ থেকে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী