শহীদ রিজভীর ছোট ভাইয়ের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উত্তাল নোয়াখালী

নোয়াখালী প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৫, ১৪:৩২আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১৪:৩২

জুলাই গণঅভ্যুত্থানে নোয়াখালীর শহীদ মাহমুদুল হাসান রিজভীর একমাত্র ছোট ভাই রিমনকে সন্ত্রাসীরা কুপিয়ে আহত করার প্রতিবাদে ও এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে নোয়াখালীতে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। 

সোমবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় নোয়াখালীর হরিনারায়নপুর স্কুলের সামনে শিক্ষার্থী, শিক্ষক ও জনসাধারণের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কয়েকশ শিক্ষার্থী অংশ নেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, নোয়াখালীতে কিশোর অপরাধী হঠাৎ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। অপরাধীরা বিভিন্ন সময় স্কুলগামী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। নারী শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতের সময় উত্ত্যক্ত করে। সবশেষ এই কিশোর অপরাধীরা গতকাল শহীদ মাহমুদুল হাসান রিজভীর ছোট ভাই রিমনের ওপর হামলা চালায় ও তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। কিশোর অপরাধ কমিয়ে আনার জন্য প্রশাসনকে আরও সোচ্চার হওয়ার জোর দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, রবিবার বিকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রিমনকে মারাত্মকভাবে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। এ ঘটনায় জীবনের মা বাদী হয়ে সুধারাম মডেল থানায় একটি মামলা করেন। এ ঘটনায় গত রাতে অভিযান চালিয়ে পুলিশ তিন জনকে আটক করেছে। আহত রিমন বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের