ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৫, ২০:৫৭আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ২০:৫৭

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা ও বাড়াইল গ্রামে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আজিজ মিয়া নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আড়াই ঘণ্টাব্যাপী সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহত আজিজ মিয়া বাড্ডা গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে।

সংঘর্ষ চলাকালে বেশ কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগও হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুই জনকে ঢাকায় পাঠানো হয়েছে এবং বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায় গত ৩ এপ্রিল বৃহস্পতিবার সলিমগঞ্জ বাজারে বাড্ডা গ্রামের যুবক ইসাক মিয়া ও এক দোকানদারের মধ্যে টাকা ভাংতি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এরপর সন্ধ্যায় বাড্ডা গ্রামের লোকজন বাড়াইল গ্রামের ছোট্ট মিয়ার বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ওই সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন।

পূর্বের ওই ঘটনার জের ধরে মঙ্গলবার বিকালে ফের সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে আজিজ মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থলে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের লাশ থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় স্থানীয় প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
নির্ধারিত সময়ে তৈরি হয়নি রাবির সংঘর্ষের ঘটনার তদন্ত প্রতিবেদন
ফরিদপুরে বাজার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে আহত ৩০, অতিরিক্ত পুলিশ মোতায়েন
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত