নোয়াখালীতে লক্ষ্মীপুরের যুবলীগ নেতাকে পুলিশে দিলো ছাত্র-জনতা

নোয়াখালী প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৫, ০৩:১৩আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ০৩:১৩

নোয়াখালীর মাইজদীতে মিরাজ হোসেন শান্ত নামে এক যুবলীগ নেতাকে অবরুদ্ধ করে স্থানীয় জনতা। পরে খবর দেওয়া হলে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে জেলার পৌরসভার সরকারি আবাসিক এলাকার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মিরাজ হোসেন শান্ত লক্ষ্মীপুর কমলনগর উপজেলার মো. শাহজাহানের ছেলে। সে কমল নগর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং নোয়াখালীর বিএডিসিতে গুদামরক্ষক পদে কর্মরত।

নোয়াখালী সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা হয়েছিল। গ্রেফতার মিরাজ হোসেন শান্ত ওই মামলার এজাহারনামীয় আসামি। সরকারি আবাসিক এলাকা থেকে স্থানীয় জনতার সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।

লক্ষ্মীপুর থানায় মামলাগুলো হওয়া তাকে লক্ষ্মীপুর থানা স্থানান্তর করা হবে। এ বিষয়ে স্থানীয় থানার যোগাযোগ করা হয়েছে। 

উল্লেখ্য, তার বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় ২টি ও চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা রয়েছে। সে লক্ষ্মীপুরে জেলা যুবলীগের সভাপতি সালাউদ্দিনের অনুসারী।

/এমকেএইচ/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি