চালককে মারধরের প্রতিবাদে দীঘিনালা-মারিশ্যা যান চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ

খাগড়াছড়ি প্রতিনিধি
০২ মে ২০২৫, ১১:৪৭আপডেট : ০২ মে ২০২৫, ১৫:৩৬

চালককে মারধর করার প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালা ও রাঙ্গামাটির মারিশ্যা সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছেন চালক-মালিক ও স্থানীয় লোকজন। শুক্রবার (২ মে) সকাল ৯টা থেকে হঠাৎ যান চলাচল বন্ধের সিদ্ধান্তে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

স্থানীয় ও বিভিন্ন যানচালক ও মালিকদের উদ্ধৃতি দিয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া জানান, গতকাল বিকাল ৫টার সময় বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের ১১ কিলো নামক জুম্মবি আদম এলাকায় রাঙ্গামাটি থেকে মারিশ্যা ফেরার পথে জিপ গাড়ি (চট্র মেট্রো-ন ১১৯০৭৮) থামায় ইউপিডিএফের কালেক্টর সুবল চাকমা ও সোহেল চাকমা।

জিপ থামানোর পর যাত্রীদের নামিয়ে গাড়ির চাবি নেওয়ার পর গাড়িতে ভাঙচুর চালানো হয় । গাড়ির ড্রাইভার মো. জিন্নাত আলীকে মারধর করে মারাত্মকভাবে আহত করে এবং পকেটে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।

আহত অবস্থায় স্থানীয়রা চালক জিন্নাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায় এবং তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। গাড়িচালক জিন্নাত বাঘাইছড়ির মুসলিম ব্লক এলাকার মহিউদ্দিনের ছেলে।

জিন্নাত আলীকে মারধরের সুষ্ঠু বিচার ও গাড়ি উদ্ধারের দাবিতে যান চলাচল বন্ধ করে দেয় চালক, মালিক ও স্থানীয়রা। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এই বিষয়ে ইউপিডিএফের একাধিক নেতাকে ফোন করলেও রিসিভ না করায় তাদের বক্তব্য নেওয়া যায়নি।

/কেএইচটি/
সম্পর্কিত
সমাজকর্মীকে ধর্ষণের চেষ্টা, সালিশে মেম্বার প্রার্থীকে জুতাপেটা
রুমিন ফারহানার দুই কর্মী দলের সাবেক দুই নেতাকে পেটালেন বিএনপি নেতাকর্মীরা
‘ফোন ধরিস না কেন’ বলেই রেলের কর্মীদের থাপড়াতে শুরু করেন যুবদল নেতা
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার