রাগ করে ঘর থেকে বের হওয়া কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩ 

চাঁদপুর প্রতিনিধি
০৬ মে ২০২৫, ২১:৩৮ আপডেট : ০৬ মে ২০২৫, ২১:৫১

চাঁদপুরের মতলব উত্তরে সপ্তম শ্রেণির স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ।

তারা হলো ছেংগারচর পৌরসভার আদুরভিটি গ্রামের সায়েদুল বাউলের ছেলে সাফায়েত (১৮), একই গ্রামের জহিরুল হক পাহাড়ের ছেলে রাব্বি (১৯) ও পার্শ্ববর্তী পাঁচগাছিয়া গ্রামের স্বপন প্রধানের ছেলে লামিম (১৮)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার (৪ মে) রাত ৯টায় ওই কিশোরীকে (১৩) বাগবিতণ্ডার জেরে তার মা মারধর করে। একপর্যায়ে রাগ করে ঘর থেকে বের হয়ে বাড়ির পেছনে চলে যায় ওই কিশোরী। সেখানে আগে থেকে ওত পেতে থাকা সাফায়েত (১৮), লামিম (১৮) ও রাব্বি (১৯) তাকে ধরে আধা কিলোমিটার দূরে জনৈক ফিরোজের পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে তাকে সারা রাত ধর্ষণ করে তারা। পরে অভিযুক্তরা ওই কিশোরীকে একজনের বাড়িতে রেখে যায়।

মোবাইলে সংবাদ পেয়ে কিশোরীর চাচা তাকে নিজ বাড়িতে নিয়ে আসে। বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে থানায় নিয়ে আসে। তার মৌখিক অভিযোগের ওপর ভিত্তি করে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে মঙ্গলবার (৬ মে) ভোরে থানায় নিয়ে আসে পুলিশ।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক বলেন, ভুক্তভোগীর পরিবার থেকে মৌখিকভাবে বিষয়টি জানানোর পরপরই আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পরে ভুক্তভোগীকে থানায় নিয়ে আসি। তার জবানবন্দি অনুযায়ী রাতেই অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে আটক করি। ভুক্তভোগীকে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে আইনি ব্যবস্থা গ্রহণ করবো। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক