চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ তিন সন্ত্রাসী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ মে ২০২৫, ১১:০৯আপডেট : ০৭ মে ২০২৫, ১১:০৯

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকায় র‌্যাব-৭-এর একটি বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিনসহ তিন জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৬ মার্চ) বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (৭ মে) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলো, মো. সরোয়ার উদ্দিন (৩৫), মো. মারুফ হোসেন ওরফে মানিক (৩৩) এবং মো. জামাল উদ্দিন (৩৯)। তারা সকলেই বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকা ও ওয়াহিজর পাড়ার বাসিন্দা।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় একটি কক্ষ থেকে তিন জনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশির সময় তাদের হেফাজতে থাকা একটি কালো পলিথিনে মোড়ানো বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানিয়েছে, তারা পরস্পর যোগসাজশে আগ্নেয়াস্ত্রটি বিক্রির জন্য নিজেদের হেফাজতে রেখেছে। তাদের কাছে এ আগ্নেয়াস্ত্রের বৈধ কোনও কাগজপত্র পাওয়া যায়নি। গ্রেফতারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী