চন্দ্রঘোনা-রাইখালী নৌপথে ফেরি চলাচল বন্ধ

রাঙামাটি প্রতিনিধি
১৩ মে ২০২৫, ১৪:৪০আপডেট : ১৩ মে ২০২৫, ১৪:৪০

নাব্য সংকটের কারণে কর্ণফুলী নদীতে ড্রেজিং শুরু হওয়ায় চন্দ্রঘোনা-রাইখালী নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল থেকে আগামী ১৮ মে ভোর পর্যন্ত এই নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।

তিনি জানান, শুষ্ক মৌসুমে নাব্য সংকটের কারণে ফেরিতে ওঠার পল্টুন চরে আটকে যায়, ফলে যানবাহন পারাপারে বিঘ্ন ঘটে।

এ সময় তিনি বিকল্প সড়ক হিসেবে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া-পদুয়া-সুখবিলাশ সড়ক (কালিন্দী রাণী সড়ক) ব্যবহার করতে সবাইকে অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের রাইখালী ফেরিঘাট এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকা হয়ে কর্ণফুলী নদী দিয়ে এই নৌপথে প্রতিদিন শত শত যাত্রীবাহী এবং পণ্যবাহী ভারী, হালকা এবং মাঝারি যানবাহন চলাচল করে।

/এফআর/
সম্পর্কিত
এমপি হান্নান মাসউদের জন্য দুই ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি