লাখ টাকা পুরস্কার ঘোষণা করা চুরি যাওয়া অস্ত্র ঢাকা থেকে উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
১৬ মে ২০২৫, ২৩:৪৯ আপডেট : ১৬ মে ২০২৫, ২৩:৪৯

চাঁদপুরের ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিব উদ্দিন ভুঞার চুরি যাওয়া সরকারি অস্ত্র-গুলি (৯ এমএম পিস্তল ও ১৬ রাউন্ড গুলি ম্যাগাজিনসহ) ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় রুবেল খান (৩৬) ও সুমন (৩৫) নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) রাতে এসব তথ্য নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম।

ঢাকা মেট্টোপলিটন ও চাঁদপুর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং ফরিদগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে রাজধানীর শাহ আলী থানা এলাকা থেকে আজ বিকালে এই অস্ত্র ও গুলি উদ্ধার করে।

গ্রেফতার রুবেল খান বরগুনা জেলার বেতাগী থানার সরিষামুড়ি ইউনিয়নের উত্তর ভোড়া গ্রামের মৃত আজিজ খানের ছেলে। তার বর্তমান ঠিকানা মিরপুর-১ শাহ আলী থানায়। আর সুমন ঝালকাঠি জেলার নেছারাবাদ থানার সোহাগদল ইউনিয়নের পশ্চিম সোহাগদল গ্রামের মৃত জালাল উদ্দিন মাঝির ছেলে। বর্তমান ঠিকানা মিরপুর শাহ আলী থানার বেড়িবাঁধ বস্তি তুরাগ সিটি এলাকা।

ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, থানার এসআই মো. রাকিব উদ্দিন ভূঞা (বর্তমানে সাময়িক বরখাস্ত, পুলিশ লাইনে সংযুক্ত) আছেন। তিনি গত ৪ মে দিনে কিলো-৩ ডিউটি শেষে রাত অনুমান ১০টার দিকে তার নিজ নামীয় ৯ এমএম তরাশ (বাট নং-০৫৮৮৫৬), সরকারি পিস্তল (১৬ রাউন্ড গুলিসহ) থানা সংলগ্ন অনুমান ২০০ গজ উত্তরে তার ভাড়া বাসায় যান। রাত্রিযাপন শেষে পরদিন ৫ মে সকাল সোয়া ১০টার দিকে তিনি তার সরকারি অস্ত্র-গুলি ইউনিফর্মের বেল্টের সাথে ট্রলি লাগেজের ভিতরে রেখে থানায় আসেন। পরবর্তীতে বিকাল অনুমান ৪টার দিকে পুনরায় বাসায় গিয়ে দেখতে পান তার রুমের দরজা খোলা, তালা নাই এবং বাসার রুমের ভেতর জিনিসপত্র এলোমেলোভাবে আছে। তখন তিনি তার ট্রলি লাগেজ খুলে দেখেন রক্ষিত সরকারি অস্ত্র-গুলি নেই।

বিষয়টি জানাজানির পর এসআই রাকিব উদ্দিনকে তাৎক্ষণিক সাময়িক বরখাস্ত করা হয়। এই ঘটনায় থানায় মামলা হয়। ঘটনার পর থেকে পুলিশের একটি বিশেষ দল অস্ত্র উদ্ধারে চেষ্টা অব্যাহত রাখে। এরপর গত ১০ মে থানার ওসি চোরের সন্ধান দিতে লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘ডিএমপি ডিবি, জেলা ডিবি ও ফরিদগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে শাহ আলী থানা পুলিশের সহযোগিতায় শাহ আলী থানা এলাকা থেকে সরকারি অস্ত্র-গুলি (৯ এমএম-পিস্তল ও ১৬ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিনসহ) উদ্ধার করা কয়। মামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট চোর ও অস্ত্র ক্রেতাসহ দুইজন গ্রেফতার আছে। এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
‘পটকার শব্দ ভেবেছিলাম, গিয়ে দেখি স্বামীর গায়ে গুলি’
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক