রোগী দেখে ফেরার পথে বাসের ধাক্কায় পল্লিচিকিৎসক নিহত

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
২০ মে ২০২৫, ১১:১৯আপডেট : ২০ মে ২০২৫, ১১:১৯

মীরসরাইয়ে রোগী দেখে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাসের ধাক্কায় অর্জুন কুমার নাথ (৫০) নামে এক পল্লিচিকিৎসক নিহত হয়েছেন।

সোমবার (১৯ মে) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

অর্জুন মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের খাজুরিয়া গ্রামের শশী কুমার মহাজন বাড়ির বিনোদ বিহারির ছেলে।

এলাকার বাসিন্দা মোশারফ হোসেন বলেন, ‘পল্লিচিকিৎসক অর্জুনের কমলদহ বাজারে ফার্মেসি রয়েছে। সোমবার রাতে ওয়াহেদপুর এলাকায় অসুস্থ রোগীকে চিকিৎসা দিয়ে ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাস ধাক্কা দিলে তিনি মারা যান।’

কুমিরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক ফারুক আজম বলেন, ‘কমলদহ এলাকায় দুর্ঘটনায় নিহতের বিষয়ে অবগত নই। খোঁজখবর নিয়ে দেখছি।’

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী