মিয়ানমার থেকে বাংলাদেশে ঢোকার সময় রাইফেল-পিস্তল উদ্ধার

টেকনাফ প্রতিনিধি
২০ মে ২০২৫, ১৮:২২আপডেট : ২০ মে ২০২৫, ১৮:২৩

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে প্রবেশকালে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি জি-৩ রাইফেল, দুটি ম্যাগাজিন, পাঁচটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৯৭৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (২০ মে) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মিয়ানমার থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের একটি চালান টেকনাফ সীমান্ত দিয়ে প্রবেশ করবে- এমন গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাত ১টার দিকে কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্ত বিসিজি স্টেশন টেকনাফ এবং পুলিশের সমন্বয়ে যৌথ টিম টেকনাফ স্থলবন্দর সংলগ্ন ১৪নং ব্রিজ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চার জনকে কয়েকটি বস্তাসহ টেকনাফ স্থল বন্দরের বিপরীতে পাহাড়ে উঠতে দেখে অভিযানিক দল তাদের থামার সংকেত দিলে তারা দৌড়ে পাহাড়ের গহীনে পালানোর চেষ্টা করে।

তিনি আরও জানান, এ সময় যৌথবাহিনী তাদের ধাওয়া করে থামানোর উদ্দেশে সাত রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করলে পাচারকারীরা অস্ত্র ও গোলাবারুদের দুটি বস্তা ফেলে পাহাড়ে পালিয়ে যায়। পরে বস্তা দুটি উদ্ধার করে একটি বিদেশি জি-৩ রাইফেল, দুটি জি-৩ ম্যাগাজিন, একটি দেশীয় পিস্তল, একটি দেশীয় দুনলা বন্দুক, তিনটি দেশীয় একনলা বন্দুক ও ৯৭৫ রাউন্ড জি-৩ রাইফেলের তাজা গুলি জব্দ করে। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী