দেড় ঘণ্টার বৃষ্টিতে পানির নিচে নোয়াখালী শহর

নোয়াখালী প্রতিনিধি
২০ মে ২০২৫, ২২:৩৮আপডেট : ২০ মে ২০২৫, ২২:৩৮

দেড় ঘণ্টার বৃষ্টিতে নোয়াখালীর জেলা শহর মাইজদীর সবগুলো সড়ক পানির নিচে ডুবে গেছে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। এই জলাবদ্ধতার জন্য প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন স্থানীয়রা। 

মঙ্গলবার (২০ মে) সন্ধ্যা ৬টা থেকে টানা দেড় ঘণ্টার বৃষ্টিতে নোয়াখালী জেলা শহর মাইজদীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ডুবে গেছে শহরের অধিকাংশ সড়ক। এ ছাড়া শহরের বিভিন্ন বাসা বাড়ি, দোকানপাটে পানি প্রবেশ করায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা গেছে, নোয়াখালী পৌরসভার ৯টি ওয়ার্ড ও জেলার প্রধান সড়কের আশপাশের এলাকা, হাসপাতাল সড়ক, মাইজদী বাজার, লক্ষীনারায়ণপুর, ফকিরপুর, হাউজিং, কৃষ্ণরামপুর, হরিনারায়ণপুর, উত্তর সোনাপুরসহ বেশিরভাগ সড়কেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

দেড় ঘণ্টার বৃষ্টিতে পানির নিচে নোয়াখালী শহর

ভুক্তভোগীরা অভিযোগ করেন, গত বছর ভয়াবহ বন্যায় নোয়াখালী জেলা শহর মাইজদীতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার পরও প্রশাসনের উদ্যোগে দখল করা খাল পুনরুদ্ধার না করা, অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থা এবং সময় মতো খাল ও ড্রেন সংস্কারের অভাবে কয়েক ঘণ্টার বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

হরিনারায়ণপুরের রাসেল নামে এক বাসিন্দা অভিযোগ করেন, গত সপ্তাহে পৌরসভার খালের কিছু অংশে ময়লা আবর্জনা তুলে তা খাল পাড়েই রেখে যাওয়ার পর ঝোড়ো বৃষ্টিতে তা পুনরায় খালের পানিতে মিশে পানি প্রবাহে বাধা সৃষ্টি হয়েছে।

জলাবদ্ধতার বিষয়ে নোয়াখালী পৌর প্রশাসক জালাল উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে ফোনে পাওয়া যায়নি।

নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ জানান, পৌর প্রশাসকসহ জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে একাধিকবার নির্দেশনা দেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি