‘মোবাইলে কথা বলতে বলতে’ ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
২১ মে ২০২৫, ০৯:৪৫ আপডেট : ২১ মে ২০২৫, ০৯:৪৫

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার কলেজপাড়া এলাকায় ‘মোবাইলে কথা বলতে বলতে’ নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে নাজমুল হাসান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার কলেজপাড়াসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া।

নাজমুল হাসান উপজেলা সদরের চণ্ডিপুর এলাকার মো. ইউসুফ মিয়ার ছেলে।

স্থানীয় ও স্বজনরা জানান, উপজেলার সদর এলাকার কলেজপাড়া এলাকার বন্ধুদের সঙ্গে রাতে নির্মাণাধীন একটি ভবনে আড্ডা দিচ্ছিলেন নামজুল। আড্ডা দেওয়ার একপর্যায়ে তার মোবাইলে কল আসে। মোবাইলে কথা বলতে বলতে অসাবধানতাবশত নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে যায় নাজমুল। তখন তার বন্ধু ও স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, ‘প্রাথমিকভাবে জেনেছি নাজমুল হাসান নামে একটি ছেলে ছাদে মোবাইল ফোনে কথা বলার সময় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জানতে একটু সময় লাগবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক