প্লাস্টিক মুড়িয়ে নদী দিয়ে ৫ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ

খাগড়াছড়ি প্রতিনিধি
২২ মে ২০২৫, ১৭:২৪আপডেট : ২২ মে ২০২৫, ১৭:২৪

১৬ দিনের ব্যবধানে আবারও খাগড়াছড়ির রামগড় সীমানা দিয়ে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে নারী শিশুসহ পাঁচ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বৃহস্পতিবার (২২ মে) স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাদের হেফাজত নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রামগড় বিজিবি জোন থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইসমত জাহান তুহিন বিষয়টি নিশ্চিত কর বলেন, পুশ ইন হয়ে আসা পাঁচ জনকে বিজিবি ও পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, রামগড় ও সাব্রুম আন্তর্জাতিক সীমানার বাংলাদেশ অংশের কাজীরচর এলাকা দিয় বিএসএফের ১১৪ ব্যাটালিয়নের সদস্যরা পাঁচ জনকে পুশ ইন করেছে। ফেনী নদীতে ঠেলে দেওয়ার সময় পাঁচ জনের শরীরে প্লাস্টিক মুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শী ও পুশ ইন হয়ে আসা ব্যক্তিরা। অমানবিকভাবে নদীতে ঠেলে দেওয়ার ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

প্রাথমিকভাবে পুশ ইন হয়ে আসা ব্যক্তিদের নাম জানা গেলেও ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি। তবে তারা সবাই একই পরিবারর বলে দাবি করা হচ্ছে। 

পুশ ইন হয় আসা উমেদ আলী বলেন, স্ত্রী ও তিন কন্যা নিয় ভারতের হরিয়ানায় দিন মজুরের কাজ করতেন। চলতি মাসের শুরুর দিক রাতের আঁধারে তাদের বাসায় অভিযান চালিয়ে আটক করা হয়। গত রাতে সাব্রুম দিয় তাদের বাংলাদেশে পুশ ইন করা হয়। এর আগে তাদর কাছ থেকে রুপি, মোবাইল ও নথিপত্র জব্দ করা হয়। 

গত কয়েক সপ্তাহে খাগড়াছড়ির পানছড়ি এবং মাটিরাঙ্গা উপজেলার তিন সীমানা দিয়ে ৮০ ব্যক্তিক পুশ ইন করা হয়।

/এফআর/
সম্পর্কিত
পাকিস্তান-চীন সীমান্ত কমিশন মানে না ভারত, বললো ‘নাটক বন্ধ করুন’
পিলখানার গেটে বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান
বিজিবির সিপাহী পদে পুরুষ ও নারী প্রার্থী নিয়োগে বিজ্ঞপ্তি
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার