টিনের ঘর বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
২৩ মে ২০২৫, ১৬:৪৫আপডেট : ২৩ মে ২০২৫, ১৬:৪৫

চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় টিনের বসতঘর বিদ্যুতায়িত হয়ে মো. মন্টু ঢালী (৭০) ও মো. আনোয়ার হোসেন খান (৫৫) নামে দুই ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে পুরান বাজার দুই নম্বর ওয়ার্ড পশ্চিম জাফরাবাদ গ্রামের ঢালী বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

মন্টু ঢালী ওই বাড়ির মৃত আব্দুল ঢালীর ছেলে এবং আনোয়ার একই এলাকার খান বাড়ির আমিন খানের ছেলে।

মন্টু ঢালীর ছেলে আল আমিন ও তার স্ত্রী ফাহিমা বেগম জানান, ধারণা করা হচ্ছে আর্থিং সমস্যা থেকে বসতঘর বিদ্যুতায়িত হয়েছিল। ওই সময় আনোয়ার খান নতুন আত্মীয়তার বিষয়ে কথা বলে চলে যাচ্ছিলেন। ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় তিনি ঘরের বেড়ার টিনের মধ্যে হাত দিলে বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গিয়ে মন্টু ঢালীও বিদ্যুতায়িত হন। পরে দুজনকেই আহত অবস্থায় ঘটনাস্থল থেকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আসিবুল আহসান বলেন, ‘হাসপাতালে আনার আগেই দুজন মৃত্যুবরণ করেছেন।’

এদিকে খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মহসীন আলম উভয় মরদেহের সুরতহাল তৈরি করেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘এই ঘটনায় নিহত দুই পরিবারের কোনও অভিযোগ নেই। থানায় দুটি পৃথক অপমৃত্যু মামলা হয়েছে। স্বজনরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) কাছে আবেদন করায় দুটি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম