পানি চাওয়ার অজুহাতে স্বর্ণালংকার লুটের চেষ্টা, হাতেনাতে আটক ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৩ মে ২০২৫, ১৯:১৪আপডেট : ২৩ মে ২০২৫, ১৯:১৪

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার লুটের চেষ্টাকালে দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে। শুক্রবার (২৩ মে) দুপুরে পৌর এলাকার নারায়ণপুরে জয়নাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

আটকরা স্বামী-স্ত্রী পরিচয়ে তারা কলেজপাড়ায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। এরা হলেন কসবার আব্দুর রহমানের ছেলে সাইফুল ইসলাম শাহীন (২৪) এবং তার স্ত্রী পরিচয়দানকারী সুমাইয়া। তাদেরকে থানা হাজতে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, জুমার নামাজের সময় অধিকাংশ পুরুষ মসজিদে থাকায় এক তরুণী পানি চাওয়ার অজুহাতে জয়নাল মিয়ার বাড়িতে প্রবেশ করেন। তিনি ভেতরে অবস্থান নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তার সঙ্গে থাকা যুবক ঘরে ঢুকে পড়েন। তখন ঘরে কেবল গৃহবধূ ছিলেন। ওই যুবক সঙ্গে থাকা দড়ি দিয়ে গৃহবধূকে বেঁধে মুখে কাপড় গুঁজে দেন। তার হাতে গ্লাভস ও দুটি ধারালো অস্ত্র ছিল। এরপর তারা ঘরের স্বর্ণালংকার লুট করে পালানোর চেষ্টা করেন।

গৃহবধূ কোনোভাবে নিজেকে মুক্ত করে রাস্তায় বের হয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে অভিযুক্ত দুজনকে ধরে ফেলেন এবং পরে তাদের আখাউড়া থানা পুলিশের কাছে সোপর্দ করেন। আটকের সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়, যা তারা গৃহবধূকে ভয় দেখাতে ব্যবহার করেছিল বলে জানা গেছে।

বাড়ির মালিক জয়নাল মিয়া বলেন, নামাজের সময় মসজিদে থাকার সুযোগে পূর্বপরিকল্পিতভাবে তারা বাড়িতে ঢুকে স্বর্ণালংকার নিয়ে পালানোর চেষ্টা করে। তার স্ত্রী চিৎকার করলে স্থানীয়রা এসে তাদের আটক করে। কিছু মালামাল উদ্ধার হলেও কিছু এখনও পাওয়া যায়নি।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

/কেএইচটি/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ