হালদা নদীতে ৩০০ নৌকা নিয়ে প্রস্তুত ৭০০ ডিম সংগ্রহকারী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ মে ২০২৫, ২২:১০আপডেট : ২৯ মে ২০২৫, ২২:১০

প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে প্রায় ৩০০ নৌকা নিয়ে প্রস্তুত ৭০০ ডিম সংগ্রহকারী। বুধবার থেকে ডিম সংগ্রহকারীরা নদীতে নির্ঘুম রাত কাটাচ্ছে। আজ বৃহস্পতিবার (২৯ মে) বিকাল থেকে স্বল্প পরিমাণে ডিম ছেড়েছে মা মাছ। তবে একে নমুনা ডিম বলছে সংগ্রহকারীরা। যেকোনও সময় ডিম ছাড়বে মা মাছ।

রাউজান উপজেলার প্রবীণ ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগর বলেন, ‘হাটহাজারী উপজেলার গড়দোয়ারা ইউনিয়ন নয়াহাট এলাকায় হালদা নদীতে সামান্য কিছু ডিম ছাড়ে মা মাছ। আবহাওয়া অনুকূলে থাকায় রাতে ব্যাপক আকারে ডিম ছাড়তে পারে এমন আশায় আমরা নৌকা নিয়ে নদীতে ডিম সংগ্রহের জন্য অপেক্ষা করছি।’

সংশ্লিষ্টরা জানান, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ার উপযুক্ত সময়। মৌসুমের অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে বজ্রসহ বৃষ্টিপাত হলে নদীতে পানি বাড়ে। আর এতে মা মাছ ডিম ছাড়ে।

এ প্রসঙ্গে বিশিষ্ট হালদা নদী গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখন মা মাছ ডিম ছাড়ার উপযুক্ত সময়। বৃষ্টি থাকলে আজ বা কাল হালদা নদীতে মা মাছ ডিম ছাড়তে পারে। তবে গতকাল বুধবার এবং আজ বৃহস্পতিবার দুপুরে স্বল্প পরিমাণে ডিম ছেড়েছে মা মাছ। রাতে ব্যাপকভাবে ডিম ছাড়তে পারে মা মাছ। ডিম সংগ্রহের অপেক্ষায় রয়েছে হালদা নদীতে প্রায় ৩০০ নৌকা। এসব নৌকায় রয়েছে অন্তত ৭০০ ডিম সংগ্রহকারী।’

রুই জাতীয় মাছের মৎস্য প্রজননকেন্দ্র হিসেবে খ্যাত হালদা নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হিসেবে ঘোষণা করে গেলো আওয়ামী লীগ সরকার। ২০২০ সালের ২২ ডিসেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

/কেএইচটি/
সম্পর্কিত
‘সড়ক টেন্ডার’ দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
নদ-নদীর মাছেও প্লাস্টিকের কণা, মানুষের শরীরে প্রভাব ফেলে কতটা
সবজির দাম চড়া, স্বস্তি নেই ডিম-পেঁয়াজেও 
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী