নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং

বান্দরবান প্রতিনিধি
৩০ মে ২০২৫, ১২:৫৫আপডেট : ৩০ মে ২০২৫, ১২:৫৫

এখন বর্ষা মৌসুম। কখনও থেমে আবার কখনও অবিরাম বৃষ্টি হচ্ছে পার্বত্য জেলা বান্দরবানে। আর বৃষ্টি হলেই আতঙ্ক ভর করে পাহাড় ও পাহাড়ের পাদদেশে থাকা বাসিন্দাদের। মৃত্যুর ঝুঁকি জেনেও থাকছেন পাহাড়ের পাদদেশে, এদের বেশিরভাগই নিম্নবিত্ত। তাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য এরই মধ্যে জেলা উপজেলা প্রশাসন থেকে করা হচ্ছে মাইকিং।

এ ছাড়া ২ দি‌নের টানা বর্ষণে বান্দরবানের সাঙ্গু, মাতামূহুরী নদীর পা‌নি বিপদসীমা অতিক্রম কর‌ছে। এতে বি‌ভিন্ন স্থা‌নে পাহাড় ধস ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দি‌য়ে‌ছে।

এদিকে পাহা‌ড়ে ঝুঁকিপূর্ণ বসতি আগের তুলনায় বাড়ছে বলে জানিয়েছেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি। তি‌নি ব‌লেন, ‘সেই অনুসারেই বন্যায় প্লাবিত এলাকা ও ভূমি ধসের ঘটনা যেখানে ঘটেছিল সেগুলো এবং পাহাড় কেটে নতুন যে স্থাপনাগুলো তৈরি করা হয়েছে সেগুলোকে ফোকাস করে এক‌টি তালিকা তৈরি করা হচ্ছে।’

প্রশাসনের তথ্যমতে, ২০০৬ সালে জেলা সদরে ৩ জন, ২০০৯ সালে লামা উপজেলায় শিশুসহ ১০ জন, ২০১০ সালে নাইক্ষ্যংছড়ি উপজেলায় শিশুসহ ১০ জন, ২০১১ সালে রোয়াংছড়ি উপজেলায় ২ জন, ২০১২ সালে লামা ফাইতং ইউনিয়নে ২৮ জন ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১০ জন, ২০১৩ সালে পৌর শহর কালাঘাটায় ২জন, ২০১৪ সালে সদরে ৪জন, ২০১৫ সালে লামায় ৬ জন ও সদরের বনরূপা পাড়ায় ৩ জন, ২০১৭ সালের সদরের কালাঘাটায় ৭জন ও রুমা সড়‌কে ৫ জন, ২০১৮ সালে নাইক্ষ্যংছড়িতে ৩ জন ও লামায় ৪ জন, ২০১৯ সালে লামা‌য় ১জন, ২০২০ সালে আলীক‌দ‌মের মি‌রিঞ্জা এলাকায় ১ জন, ২০২১ সালে ছাইঙ্গ‌্যা ঝি‌রি‌তে এক পরিবারের ৩ জন, ২০২৩ সালে মা-মেয়ে ২জন ও সর্বশেষ চলতি বছরে নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে নিহত হন ১ জন কৃষক।

/কেএইচটি/
সম্পর্কিত
অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু
খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার ধর্ষণবিরোধী মহাসমাবেশ
ভারী বৃষ্টিতে পাহাড়ধস: বাঘাইছড়ি-দীঘিনালা সড়কে যান চলাচল বিঘ্নিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম