বৈরী আবহাওয়ায় দুবাইগামী ফ্লাইট চট্টগ্রামে নামতে না পেরে ফিরে গেলো ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ মে ২০২৫, ১৪:০৬আপডেট : ৩০ মে ২০২৫, ১৪:০৬

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট নামতে না পেরে পুনরায় ঢাকায় ফিরে গেছে। বৃহস্পতিবার (২৯ মে) রাতে এ ঘটনা ঘটে।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রামে অনুকূল আবহাওয়া না থাকায় নিরাপত্তার স্বার্থে ফ্লাইটটি ঢাকায় ফেরত পাঠানো হয়। আজ শুক্রবার ভোরে পুনরায় যাত্রী নিয়ে দুবাই গেছে ফ্লাইটটি।’

তিনি জানান, ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট খারাপ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার (২৯ মে) রাত ৯টা ৪৪ মিনিটে ঢাকায় ফেরত আসে।

ফ্লাইটটি ছিল বাংলাদেশ বিমানের বিজি১৪৭, যা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ঢাকা) থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। তবে চট্টগ্রামে খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইটটি নামতে না পেরে ঢাকায় ফিরে আসে।

রাত কাটিয়ে ফ্লাইটটি সকাল ৪টা ১৬ মিনিটে পুনরায় চট্টগ্রামে অবতরণ করে এবং আবহাওয়া উন্নতি হলে আজ শুক্রবার সকাল ৫টা ৩১ মিনিটে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করে।

/কেএইচটি/
সম্পর্কিত
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
ঈদে বিমানের যাত্রীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী