খোলা আকাশের নিচে আমদানিকৃত পণ্যের মূল্যায়ন, ব্যবসায়ীদের অসন্তোষ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৩ জুন ২০২৫, ১৭:১৮আপডেট : ০৩ জুন ২০২৫, ১৭:১৮

আখাউড়া স্থলবন্দরের আমদানিকৃত পণ্য রাখার গুদামটি পচা গমের চালান অপসারণ না করায় বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। এ অবস্থায় ভারত থেকে আমদানিকৃত পণ্য পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে খোলা আকাশের নিচে। এতে করে ক্ষোভ এবং অসন্তোষ প্রকাশ করেছেন স্থলবন্দরের ব্যবসায়ীরা।

স্থলবন্দরের আমদানিকারক ব্যবসায়ীরা জানান, গত ১ জুন ভারত থেকে তিন টনের কাজু বাদামের একটি চালান আসে। চালানটি আখাউড়া স্থলবন্দরে আসার পর কাস্টমস বিভাগের পরীক্ষা-নিরীক্ষা বা মূল্যায়নের জন্য গত দুই দিন ধরে বন্দর এলাকায় অবস্থান করছিল। পরে খোলা আকাশের নিচে বাদামগুলোকে আজ সকালে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এতে ক্ষোভ এবং অসন্তোষ প্রকাশ করেন ব্যবসায়ীরা।

আমদানিকারক প্রতিষ্ঠান সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আক্তার হোসেন ও আমদানিকারক মো. ইকবাল হোসেন জানান, আখাউড়া স্থলবন্দরের আমদানিকৃত পণ্য রাখার গুদামটি পচা গমের চালানের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। বিধান অনুযায়ী আমদানিকৃত পণ্যের পরীক্ষা-নিরীক্ষা কিংবা মূল্যায়ন করতে হলে গুদামে রেখে সেটি করতে হয়। তবে খোলা আকাশের নিচে এভাবে পরীক্ষা-নিরীক্ষা কিংবা মূল্যায়ন করা হলে পণ্যের গুণগত মান অনেকটাই নষ্ট হয়।

তারা আরও জানান, গত কয়েকদিন আগে একটি জিরার চালান পরীক্ষা-নিরীক্ষা কিংবা মূল্যায়নের নামে খোলা আকাশের নিচে ফেলে রেখে চলে যায় কাস্টমস কর্তৃপক্ষ। এতে করে জিরাগুলো বৃষ্টির পানিতে ভিজে যায়। ফলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের দাবি, গুদাম থেকে পচা গম অপসারণ করে আমদানিকৃত পণ্যের জন্য গুদামটিকে প্রস্তুত যেন রাখা হয়।

অসন্তোষ প্রকাশ করে তারা জানান, এ বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষকে অবহিত করেও কোনও প্রকার প্রতিকার হচ্ছে না। এতে করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা।

এ ব্যাপারে আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তার কক্ষে অবস্থানরত কাস্টমসের সহকারী কমিশনার রিমা আক্তারের কাছে জানার চেষ্টা করা হলে, আগে থেকে ইন্টারভিউ নেওয়ার অনুমতি না নেওয়ার অজুহাতে তিনি বাংলা ট্রিবিউনের প্রতিবেদকের সাথে কথা বলতে রাজি হননি।

/কেএইচটি/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী