শেখ হাসিনা কথায় কথায় আমাদের নিষিদ্ধ করতেন: শিবির সভাপতি

কুমিল্লা প্রতিনিধি
১২ জুন ২০২৫, ২১:২১আপডেট : ১২ জুন ২০২৫, ২১:২১

শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেছেন, ‘বাংলাদেশে কে রাজনীতি করবে কে করবে না, এটা কোনও ব্যক্তির ওপর নির্ভর করে না। বিগত সময়ে যিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রধান ছিলেন তিনি আমাদের কথায় কথায় নিষিদ্ধ করতেন। নিষিদ্ধ করতে করতে নিজেরাই মাত্র ৫ দিনের ব্যবধানে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন।’ 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগরের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযানের শুরুতে এসব কথা বলেন তিনি। বৃহস্পতিবার (১২ জুন) কুমিল্লা মহানগর শাখার আওতাধীন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

শিবির সভাপতি বলেন, ‘ছাত্রদলের সভাপতিকে আমি সম্মান রেখেই বলবো, অতীত থেকে শিক্ষা নিক। আর যদি শিক্ষা না নিয়ে ফ্যাসিবাদী সুরেই কথা বলে তাহলে ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছে বাংলাদেশের সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা একই পরিণতির দিকে ঠেলে দেবেন।’

ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ভাঙান দেখা দিচ্ছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য আছে। এটা আপনারা (সাংবাদিকরা) কখনও ভুল বুঝবেন না। রাজনৈতিক প্রেক্ষাপটে একেক জায়গায় একেক ধরনের দলমতের ভিন্নতা থাকে। ভিন্ন বয়ান আসবে। ভিন্ন কথা আসবে। ভিন্নভাবে উপস্থাপন আসবে। তারমানে এই নয় যে ফ্যাসিবাদবিরোধী ভাঙন হয়ে গেছে। শেখ হাসিনা যদি এখনও কোনও বক্তব্য দেয় তাহলে দেখবেন সবাই এসে গলায় গলায় এক কাতারে দাঁড়িয়ে যায়। সুতরাং ফ্যাসিবাদের প্রশ্নে বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকবে আমরা সবাই এটা প্রত্যাশা করি।’

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক হাফেজ রেজওয়ানুল হক, কুমিল্লা মহানগর সভাপতি হাছান আহমেদ ও সেক্রেটারি নাজমুল হাসান প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
বিএনপি মজলুম থেকে জালিম হয়ে উঠেছে: শিবির সভাপতি
নাসীরুদ্দীনের ওপর হামলার সময় কোমর থেকে কিছু বের করা ২ জনের পরিচয় মিলেছে
ডুয়েটে উপাচার্যের যোগদান ঘিরে সংঘর্ষে পুলিশসহ আহত ২০, ছাত্রদল-ছাত্রশিবিরের পাল্টাপাল্টি অভিযোগ
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি