ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকের প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছে জেএসডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৫, ১৯:০৯আপডেট : ১৩ জুন ২০২৫, ১৯:০৯

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক-পরবর্তী যৌথ বিবৃতিতে আগামী রমজানের আগেই নির্বাচন আয়োজনের সম্ভাবনা এবং কাঙ্ক্ষিত সংস্কার ও বিচারের অগ্রগতির প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় এক বিবৃতিতে দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এই প্রতিক্রিয়া জানায়।

বিবৃতিতে তারা বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কাঠামোগত সংস্কার ও ফ্যাসিবাদী শক্তির বিচারের দৃশ্যমান অগ্রগতিই গ্রহণযোগ্য নির্বাচনের ভিত্তি।

তারা মনে করেন, উচ্চপর্যায়ের এই সংলাপ রাষ্ট্র সংস্কার, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ মাইলফলক। পাশাপাশি, শ্রমজীবী ও পেশাজীবীদের অংশগ্রহণে দ্রুত ‘জাতীয় সনদ’ প্রণয়নের আহ্বান জানান দলটির নেতারা।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সইইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলার দিচ্ছে আইএসডিবি
সর্বশেষ খবর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?