জামালপুরে অপহৃত তিন ব্যক্তিকে উদ্ধার করলো যৌথ বাহিনী

জামালপুর প্রতিনিধি
১০ জুন ২০২৫, ১৮:৩৯আপডেট : ১০ জুন ২০২৫, ১৮:৩৯

জামালপুরে অভিযান চালিয়ে অপহরণ হওয়া তিন ব্যক্তিকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। জামালপুর-শেরপুর ব্রিজ এলাকা থেকে সোমবার (৯ জুন) দিবাগত মধ্যরাতে ওই অপহৃতদের উদ্ধার করা হয়।

অপহরণকৃত ব্যক্তিরা হলেন- জামালপুর শহরের হিরু সড়ক এলাকার মো. জুবায়ের হোসেনের ছেলে মোহাম্মদ তারতাব হোসেন তৌরিদ, সদর উপজেলার ধোপাকড়ি এলাকার আয়নাল শেখের ছেলে রঙমিস্ত্রি মো. রাজু মিয়া এবং নান্দিনা বাদেচান্দী এলাকার জহির উদ্দিনের ছেলে মোহাম্মদ আসিফ উদ্দিন।

এলাকাবাসী জানান, অপহরণকারীরা অপহরণকৃতদের পরিবারের নিকট মুক্তিপণ বাবদ এক লাখ টাকা দাবি করে । এই খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম জামালপুরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে যৌথ বাহিনী অপহরণকারীদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতে সক্ষম হয়। এ সময় অপহরণকারীরা প্রশাসনের লোক বুঝতে পেরে অপহৃতদের জামালপুর-শেরপুর ব্রিজের ওপর ছেড়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অপহরণকৃত তিন ব্যক্তিকে উদ্ধার করে এএসআই আমিরুল ইসলামের মাধ্যমে জামালপুর সদর থানা হেফাজতে পাঠানো হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, অপহৃত তিন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তবে অপহরণের বিষয়টি প্রকৃত বা সাজানো কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

/কেএইচটি/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী