উখিয়ায় ইউপি সদস্যের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৮ জুলাই ২০২৫, ১৬:১৩আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১৬:১৩

কক্সবাজারের উখিয়ার জালিয়ার মনখালীর ইউপি সদস্য ও যুবলীগ নেতা কামাল হোসেনের বস্তাবন্দি মরদেহ পাওয়া গেছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে ছোট খালে তার ভাসমান মরদেহ দেখে শনাক্ত করেন স্থানীয়রা।

নিহত কামাল হোসেন উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

স্থানীয়রা বলছেন, তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার (৭ জুলাই) থেকে তিনি নিখোঁজ ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করে উখিয়ার মনখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় বড়ুয়া সাংবাদিকদের জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ খাল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

এর আগে, গত শনিবার রাতে একই এলাকায় নিজের মেয়েকে হত্যা করেন বাবা।

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী