বিপদসীমার ওপরে মুহুরী নদীর পানি, পাঁচ স্থানে বাঁধে ভাঙন

ফেনী প্রতিনিধি
০৮ জুলাই ২০২৫, ২২:৩১আপডেট : ০৯ জুলাই ২০২৫, ২০:৪৯

ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমার ১৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে নদীর পানি হঠাৎ বেড়ে গেলে ফুলগাজী ও পরশুরাম উপজেলার পাঁচটি পয়েন্টে নদী রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দেয়।

বিশেষ করে ফুলগাজীর জঙ্গলঘোনা এলাকায় দুটি পয়েন্ট, গদানগর, দেড়পাড়া ও সাহেবনগর এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এতে আশপাশের বসতঘর, কৃষিজমি ও কাঁচা রাস্তা প্লাবিত হয়ে পড়েছে। অনেক পরিবার রাতের আঁধারে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়।

একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, ‘রাতে হঠাৎ পানি বাড়ে। বাঁধ ভেঙে গেলে ঘরের ভেতরে পানি ঢুকে পড়ে। গরু-বাছুর নিয়ে কোনোমতে পার হইছি।’

জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, ‘ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে বালুর বস্তা ফেলে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করা হচ্ছে এবং সহায়তা দেওয়া হবে।’

এ ছাড়া ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার বলেন, ‘বাঁধের দুর্বল অংশগুলো চিহ্নিত করে তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ও বালুভর্তি বস্তা ফেলা হচ্ছে। নদীর পানি এখনও বাড়ছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে।’

স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বর্ষা এলেই মুহুরী নদীর একই পয়েন্টগুলোতে বারবার ভাঙন দেখা দেয়। সাময়িক মেরামত বা বালুর বস্তা ফেলার মাধ্যমে শুধু ক্ষতি কিছুটা ঠেকানো হয় কিন্তু স্থায়ী বাঁধ, উন্নত নকশা ও দীর্ঘমেয়াদি প্রতিরোধব্যবস্থা না থাকায় সমস্যা থেকে যায়।

তাদের দাবি, বারবার ভাঙন আর আতঙ্ক নয়—দীর্ঘস্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারা বলেন, ‘এই নদী শুধু আমাদের জীবিকা নয়, বাঁচার পথ।’

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
৮ কোটি টাকার কাজ শেষের আগেই ধস, হুমকিতে স্কুল-লোকালয়
একটার পর একটা ধস শুরু হইছে, বাঁধটি ভেঙে গেলে আমরা সব হারিয়ে ফেলবো
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার